আটোয়ারী থানায় আসন্ন ঈদুল আয্হা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০২:৩৯ পিএম
আটোয়ারী থানায় আসন্ন ঈদুল আয্হা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারী থানায় আসন্ন ঈদুল আয্হা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ওসি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, ওই বাজারের সাবেক ইজারাদার মোঃ পইম উদ্দীন আহাম্মেদ, মোঃ সাজ্জাদ সেলিম ও মোঃ আঃ সালাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সায়মন আক্তার সুমন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ পারভেজ প্রমূখ। উল্লেখ্য, আসন্ন ঈদুল আয্হায় সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পশু ক্রয়বিক্রয় করতে পারে এজন্য ফকিরগঞ্জ বাজার সহ উপজেলা সদরের আশপাশে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা, নিরাপদ জায়গায় পশু জবাই এবং জবাইকৃত পশুর ময়লা নিরাপদ দূরত্বে ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে