সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রানি সম্পদ অফিস চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় বিভিন্ন উপকরন বিতরন করেন, প্রধান অতিথি, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষন অফিসার কৃষি বিদ মোঃ শাহ্ আলম, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরসিদ হাসান প্রমুখ।