ঝিনাইদহের শৈলকুপায় মাদক সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত এমন সংবাদ জানতে পেরে শৈলকুপা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে শৈলকুপার বাজার পাড়া এলাকার আফানের ছেলে লালটু, শরিফুলের ছেলে আব্দুল কাদের তোয়াজের ছেলে মাসুদ,চিত্ত দাসের ছেলে বিপুল কুমার, মালিপাড়ার আমিরের ছেলে বুলবুল ও ঝাউদিয়া গ্রামের নীরোধের ছেলে প্রসেনজিৎ কুমারকে পুলিশ আটক করে। আটকৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০ পিছি ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদেেকর ব্যবসার সাথে জড়িত থাকায় তাদের আটক করে নিয়মিত মাদকের মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।