বরলের জেলের লাশ ভারত থেকে ১৭ দিনেও ফেরৎ মিলেনি, অপেক্ষায় পরিবারসহ স্বজনেরা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৪:৪২ পিএম
বরলের জেলের লাশ ভারত থেকে ১৭ দিনেও ফেরৎ মিলেনি, অপেক্ষায় পরিবারসহ স্বজনেরা

বিরলের পূর্ণভবা নদীতে জীবন্ত জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজের পর লাশের সন্ধান মিলে একই নদীতে পার্শ্ববর্তী দেশ ভারতীয় অংশে। দীর্ঘ ১৭ দিনেও ফেরৎ আসেনি লাশ। আাগামীকাল মঙ্গলবার লাশ ফেরৎ আসার অপেক্ষায় আশায় বুক বেঁধে রয়েছে পরিবার। শেষবারেরমত দেখার অপেক্ষায় প্রহর গুণছেন পরিবারসহ স্বজনেরা । এদিকে আজ আসবে আর কাল আসবে বলেই কেটে গিয়েছে ১৭ দিন। গত ৩০ এপ্রিল ২০২৬ ‎বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় নদীর মাছ সংগ্রহের উদ্দেশ্যে পূর্ণভবা নদীতে জাল নিয়ে গিয়ে আর ফেরত আসেনি ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলী এর ছেলে মোঃ ইসমাইল হক (৬৫)।  পরে পরিবারের লোকজন সহ স্থানীয় জনগণ অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডুবুরী এসেও অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। এরপর ০৩ মে ২০২৬ রোববার দুপুরে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাটে অজ্ঞাত পরিচয় এক লাশ উদ্ধার হলে ছবির সাথে মিল দেখে সন্ধান মিলে। সন্ধান পাওয়ার পর হতে বাংলাদেশ থেকে যোগাযোগের মাধ্যমে প্রতিদিন লাশ ফেরৎ পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে পরিবারটি। মৃতর বড় ছেলে হায়দার আলী, শ্যালক মতিউর রহমান, নাতী তুহিন ইসলাম, ছেলের স্ত্রী তহমিনা খাতুন লাশ ফেরৎ পেতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে, একটি সূত্র জানিয়েছে কলকাতায় বাংলাদেশ দূতাবাস হতে কাগজপত্রসহ আনুষঙ্গিক কার্যক্রম আজ সোমবার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বালুরঘাটে কাগজপত্র পৌঁছলে দিনের মধ্যে সীমান্তে এনে হস্তান্তরের অপেক্ষা মাত্র। তাই অপেক্ষার প্রহর গুণছে পরিবারটি।

আপনার জেলার সংবাদ পড়তে