শরীয়তপুর সদর হাসপতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডাঃ নাসিরের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এই কর্মসূচী পালন করেন উপজেলা কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকসহ সকল স্তরের কর্মচারীরা। তারা অবিলম্বে ডাঃ নাসিরসহ সারা দেশে ডাক্তারের উপর হামলা বন্ধের দাবি এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ নরদেব রায়, কনসালটেন্ট ডাঃ দেব দুলাল রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাফিজুল ইসলাম, ডাঃ হোমায়রা পারভীন, ডাঃ রতন আহমেদ, ডাঃ শাবনাজ পারভীন মুন্নীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মচারীরা।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাফিজুল ইসলাম জানান, আমরা চিকিৎসকরা মানুষকে চিকিৎসা সেবার জন্যই দায়িত্বরত। আমরা আপ্রান চেষ্টা চালিয়ে চিকিৎসা সেবা প্রদান করছি। অথচ চিকিৎসকরা হামলার শিকার হচ্ছে।
১৬ মে শরীয়তপুর সদর হাসপতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডাঃ নাসিরের উপর ন্যাক্কারজনক হামলাটি চিকিৎসকদের উপর হামলার অংশ। এভাবে চিকিৎসকরা হামলার শিকার হলে কিভাবে আমরা চিকিৎসা সেবা দিবো। তিনি এ সময় চিকিৎসকের উপর হামলা বন্ধ, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।