দৌলতপুরে জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনের পরিদর্শনে বৃক্ষরোপণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৭:৪৯ পিএম
দৌলতপুরে জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনের পরিদর্শনে বৃক্ষরোপণ

কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সৌরভ উদ্দিন সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। অধ্যক্ষ সোহরাব উদ্দিন দৌলতপুর উপজেলা পরিষদ ডাক বাংলো পরিদর্শন করে মত বিনিময় করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলাজ রেজ আহমেদ বাচ্চু মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ মন্ডল, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা বিএনপির দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃশের আলী সবুজ, বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা।মত বিনিময় সভা শেষে অধ্যক্ষ সোহরাব উদ্দিন দৌলতপুর ডাকবাংলা চতরে বৃক্ষরোপণ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে