কালিয়ার বিশিষ্ট শিক্ষানুরোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির আর নেই

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ১২:০১ পিএম
কালিয়ার বিশিষ্ট শিক্ষানুরোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির আর নেই

‎নড়াইলের কালিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও  জনতা ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির ফকির (৭২) আর নেই। তিনি সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭:০০ টায় পৃথিবীর মায়া ত্যাগ করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন  অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি......রাজিউন)। তিনি 'এডিনো কার্সিনোমা' নামক দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার (১৯ মে) তার নিজগ্রাম পিরোলীতে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদর্শন ও জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মরহুম আব্দুল কাদের ফকির একজন বিনয়ী, সদালাপী, পরোপকারী, শান্তিপ্রিয় ও সাদা মনের ভালো মানুষ ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন সৎ ও কর্তব্যপরায়ণ একজন ব্যাংক কর্মকর্তা। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দসহ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সাধারণ মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে