নওগাঁর পোরশায় জান্নাতুল ফেরদৌস নামের তিন বছরের এক কন্যা শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আমছারুলের মেয়ে। পারিবারিক সূত্রে জানাগেছে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সকলের অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরে শিশুটি পড়ে যায়। পরে খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে মৃতু পাওয়া যায়।