ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৩:৩৬ পিএম
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা মেলা। উপজেলা ভূমি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত এ মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা প্যশাসন চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদর্শন হয়।

এরপর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন আকাশে উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিক, স্কুল শিক্ষার্থী, ভূমি সেবা গ্রহীতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা। এ মেলায় সর্বোচ্চ ভূমি করদাতাদের জন্য গাছ উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।

আপনার জেলার সংবাদ পড়তে