ভূমি মেলার উদ্বোধন : দালালমুক্ত ভূমি সেবার আশ্বাস

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৪:০৫ পিএম
ভূমি মেলার উদ্বোধন : দালালমুক্ত ভূমি সেবার আশ্বাস

‎জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ভূমি মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় ‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

‎বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন-অর রশিদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সেবা প্রদান এখন সময়ের দাবি। জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্য বাস্তবায়নে ভূমি মেলার মাধ্যমে মানুষ অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানতে পারবে।

‎তিনি আরও বলেন, ভূমি অফিসকে কেন্দ্র করে একটি অসাধু দালালচক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেকেই না জেনে দালালের মাধ্যমে কাজ করাতে গিয়ে সময় ও অর্থ দুটোই হারাচ্ছেন। কোনো দালালের খপ্পরে না পরে সরাসরি সরকারি সেবা গ্রহণ করতে হবে। প্রশাসন দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আপনার জেলার সংবাদ পড়তে