চাটমোহরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৪:৫১ পিএম
চাটমোহরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিমুল হোসেনের স্ত্রী রিনা খাতুন (২৫) ও চাটমোহর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মহল্লার বাসিন্দা খন্দকার রাজ আলীর মেয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ মে) দিবাগত রাত ১১টার দিকে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,শিমুল দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকেন। বাড়িতে বৃদ্ধা শ্বাশুড়ির সাথে থাকতেন রিনা খাতুন। তার দুই বছরের জমজ ছেলে-মেয়ে রয়েছে। সোমবার রাত ১১টার দিকে নিজ শোবার ঘরে ছেলে-মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর রিনা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার (সেলিংয়ের বাঁশ)সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার শ্বাশুড়ি শোবার আগে রিনাকে ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিদের জানায়। প্রতিবেশিরা এসে দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার মরদেহ উদ্ধার করে ময়নাতরন্তর জন্য পাবনা মর্গে পাঠায়।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে