পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিরলে কোরবানি পশু হাট-২০২৬ অনুষ্ঠান বিষয়ে হাট বাজার ইজারদারদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, ভ্যাটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায়, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, হাট ইজারাদার জবাইদুর রহমান, নাজিম উদ্দীন, মামুনুর রশীদ, সফিকুল ইসলাম, হান্নানসহ ইউনিয়ন পরিষদসমূহের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় হাটের নির্ধারিত স্থানে প্রাণির স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা, অনুমোদিত ব্যাংকের মাধ্যমে লেনদেনের নোট যাচাই, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটানোসহ নির্বিঘ্নে ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনায় সকলে সহযোগিতার জন্য আলোচনা করা হয়।