মঙ্গলবার সকালে বিরলে ১৯ হতে ২১ মে দেশব্যাপী অনুষ্ঠেয় "ভূমিসেবা মেলা ২০২৬" এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি শেষে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কর্তৃক রাজধানী ঢাকার উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিষদের হলরুম হতে সরাসরি সম্প্রচার করা হয়।
বর্ণাঢ্য র্যালির অগ্রভাগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা ভূমি অফিসে স্থাপিত তথ্য কেন্দ্র ও সেবা বুথ পরিদর্শন করেন।