ঝিনাইদহের শৈলকুপায় সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। এ অনুযায়ী মঙ্গলবার দুপুরে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।জানা যায়, ঝিনাইদহ সড়ক বিভাগের আওতাধীন শেখপাড়া -শৈলকুপা-লাঙ্গলবাঁধ - ওয়াপদা প্রজন্ত মহাসড়ক প্রশস্তকরণ, সরলীকরণ ও মজবুতকরণ প্রকল্পের আওতায় শৈলকুপার ৬৫ নং পাঠানপাড়া মৌজা ও ৬৭ নং হেতেমপুর মৌজার অন্তর্ভুক্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, বসতবাড়ি ও স্থাপনা অপসারণে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।সড়ক বিভাগ সূত্রে জানা যায়, সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের জমি ও ভবন দখল পুনরুদ্ধার অধ্যাদেশ, ১৯৭০ এবং ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯ এর ৪ ধারার ক্ষমতাবলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা পিযুষ চন্দ্র দে, শৈলকুপা থানা পুলিশের সদস্যরা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারা বিভাগের স্টেট আইন কর্মকর্তা পীযূষ দে জানান নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে অভিযানের সময় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।