কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ, শ্লোগান নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে)সকাল ১০ টায় দৌলতপুর ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ভুমি সেবা মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সততা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের আহ্বান জানান। তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ'র সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, সাংনাদিক আব্দুল আলীম সাচ্চু,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন)। এ ছাড়া ও অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী আয়োজিত এই মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।