৯৮তম জন্মদিনে বক্তারা-

‘অধ্যক্ষ আবু হামেদরা অমর’

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৬:১৪ পিএম
‘অধ্যক্ষ আবু হামেদরা অমর’

শিক্ষা, আবেগ, ভালবাসা, শ্রদ্ধা, সম্মান, কর্মযজ্ঞের স্বচ্ছতা, সততা, নিষ্ঠা, সাহস, দূরদর্শিতা কোনটিই বাদ পড়েনি অধ্যক্ষ শেখ মো. আবু হামেদের ৯৮তম জন্মদিনের আলোচনায়। প্রয়াত ওই শিক্ষা গুরূর জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সরাইল সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ, প্রভাষক, লেখক, গবেষক, শিক্ষক, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিকসহ একঝাঁক গুণী মানুষের মেলা জমেছিল। স্মৃতি পরিষদের আহবায়ক সঞ্জীব কুমার দেবনাথের সভাপতিত্বে সাংবাদিক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-অধ্যক্ষ হাফেজ মো. শফিকুর রহমান, শেখ শাহবাজ রিয়াদ, হিমাদ্রী শেখর নান্টু, মোহাম্মদ আলী, এম.এ মুসা, মোহাম্মদ মাহবুব খান, সৈয়দ কামরূজ্জামান ইউসুফ, তৌফিক আহমেদ তফছির, আহম্মেদ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, দেবদাস সিংহ রায়, মো. মোজাম্মেল পাঠান, সিরাজুল ইসলাম, সুমন পারভেজ ও আবুল কাশেম প্রমূখ। বক্তারা আবু হামেদের বর্ণাঢ্য আলোকিত জীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষা পারিবারিক সামাজিক রাজনৈতিকসহ সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে অবদান রেখে গেছেন তিনি। আর এ জন্যই সরাইলের প্রয়াত আবু হামেদরা এখনো অমর। তিনি তার পরিবারের নয়, গোটা সরাইলের। তাই পরবর্তী প্রজন্মের কাছে আবু হামেদদের উজ্জল আলোকে উদ্ভাসিত করতে এখনই করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের প্রস্তাব রাখেন বক্তারা। সবশেষে শেখ আবু হামেদসহ সকল প্রয়াতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে