লক্ষ্ণীছড়িতে শারদীয় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম
লক্ষ্ণীছড়িতে শারদীয় দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব শাড়ি প্রদান করা হয়। লক্ষ্ণীছড়ি উপজেলা ১৫জন নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এ শাড়ি বিতরণ করা হয়। ১৯অক্টোবর সোমবার বিকেলে লক্ষ্ণীছড়ি উপজেলা শ্রী শ্রী কালী মন্দির দুর্গাপূজা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাপ্পী দত্ত রনি, থানার  অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ-সভাপতি অংগ্যপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মো: সামশুল ইসলাম, রেজাউল করিম, মহিলাদলের সভানেত্রী আলেয়া বেগমসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমতোষ মহাজন, সাধারণ সম্পাদক সঞ্জয় বনিক, রিংকু দাশ উপস্থিত ছিলেন।  এসময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ১৫টি শাড়ি বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে