ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘ভূমিসেবা মেলা-২০২৬’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের শহীদ সংলগ্ন মাঠে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। স্থানীয় ভূমি অফিসের সার্বিক সহযোগিতা ও আয়োজনে অনুষ্ঠিত ওই মেলায় প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোরায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে ও জনগণের হয়রানি কমাতে এ মেলা ভূমিকা রাখবে। ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনা, অনলাইন সেবা সম্প্রসারণ, নামজারি, খতিয়ান, পর্চা ও অন্যান্য ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে এই ধরণের মেলা জনগণের মধ্যে সচেতনতা তৈরী করছে। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা মেলা পরিদর্শন করেন।