গাইবান্ধা সদরে এক সড়ক দূর্ঘটনায় নিহত সুন্দরগঞ্জের অটো চালককে ফরিদ মিয়াকে উপজেলা প্রশাসনর পক্ষ হতে সহায়তা প্রদান করা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার গাইবান্ধা সদরের খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দীঘি নামক স্থানে অটোবাইক এবং টলি মুখোমুখি সংঘর্ষে অটোচালক আরিফুজ্জামান ফরিদ মিয়াসহ (৪৫) দুইজন শিক্ষক গুরুতর আহন হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার কর গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় অটোচালক ফরিদ মিয়া মারা। ফরিদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর ছাতিনামারী গ্রামের আবুল বাশারের ছেলে।
খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারকে ২৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান ও ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মো. আযহারুল ইসলাম উপস্থিত ছিলেন।