মিরপুরে শাহ আলী মাজারে সংগঠিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার১৭ মে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলম এক বিবৃতিতে বলেন, ঘটনার সাথে জড়িতদের অবিল¤ে^ গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে| এই বর্বরোচিত হামলা প্রমাণ করেছে, ¯^াধীনতা বিরোধী মৌলবাদী পক্ষ দেশে ভিন্নমতাবল¤^ী মানুষের জীবনের নিরাপত্তাহানি ঘটনাতে তৎপর রয়েছে। তিনি বলেন, বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন। কিন্তু একটি চক্র এখনও দেশে মব এবং পরিকল্পিত হামলা বন্ধ করেনি। তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিরোধী কাজ করছে। ইন্টেরিমের আমলে একের পর এক মাজারে মব হামলা হয়েছে| উগ্র ডানপন্থী মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিভিন্ন মাজারে সহিংস হামলার ঘটনা ঘটছে| যারা একের পর এক হত্যাকাণ্ডসহ এ ধরনের দুষ্কর্ম করে যাচ্ছে, মাজার ভাঙছে, মন্দির ভাঙছে, বাউলের আখড়ায় অগ্নিসংযোগ করছে, বাউলদের শারীরিকভাবে নির্যাতন করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিবৃতিতে কমরেড সামছুল আলম বলেন, অবিল¤ে^ মিরপুরের শাহ আলী মাজারে হামলাকারীদের সিসিফুটেজ এবং ভিডিও দেখে মব সৃষ্টিকারী গোষ্ঠী, ইন্ধনদাতা এবং হামলাকারী সকল নারী ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে সকল মাজার, দরবারসহ ঝুঁকিপূর্ণ ধর্মীয় ও অধ্যাত্মবাদী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়|