মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৩:২৪ পিএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামি শয়ন ম-ল (৪২)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ১৮ ম র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাঁসাড়া বাজার এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২৮(০৮)২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি শয়ন ম-ল (৪২), পিতা- শ্রী শ্যামল ম-ল, সাং- ব্রজেরপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে