র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামি মো: মজিবর (৬০)’কে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা হতে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ১৯ মে দুপুরে র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বালুচর এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং- ১০(১২)১৪, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৭(ক) মোতাবেক ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: মজিবর (৬০), পিতা- মৃত করম আলী, সাং- রাজানগর বালুচর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মো: মজিবর (৬০) এর বিরুদ্ধে সিরাজদিখান থানায় ০৫ টি মাদক মামলা রুজ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।