কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৫:০৬ পিএম
কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস কক্ষে সভাতে উপস্থিত ছিলেন হাসপাতাল  ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান। 

সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার হাসপাতালের বর্তমান চিত্র তুলে ধরে জানান, ১৯৬৭ সালে নির্মিত হাসপাতালের পুরাতন ভবনটি সংস্কার প্রয়োজন। নিরাপত্তা প্রহরী ও অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই। পর্যাপ্ত ডাক্তার, অফিস স্টাফ ও নার্স সহ নানা খাতেও জনবল সংকট রয়েছে। এছাড়া হাসপাতালের উন্নয়ন তহবিল ফান্ডে জমাকৃত অর্থ  ব্যবহার ও  প্রেষনা বাইরে কর্মরত ডাক্তার ও নার্সদের হাসপাতালে ফেরাতে করনীয় প্রসঙ্গে তুলে ধরা হয়। সেই সাথেই ঝিনাইদহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কালীগঞ্জ উপজেলা হিসাবে এ হাসপাতালটি ১০০ শষ্যায় উন্নিত করা একান্ প্রয়োজন।

আপনার জেলার সংবাদ পড়তে