নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৬:০৯ পিএম
নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর ফায়ার সার্ভিসের স্টেশন থেকে একটি  শোভাযাত্রা বের করা হয়। পরে প্যারেড পরিদর্শন ও ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন।  উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা  হিমাংশু রঞ্জন সিংহের সভাপতিত্বে টীম লিডার মোতাহার হোসেনের সঞ্চালনায় এসময় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,বুড়িশর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ বিল্লাল চৌধুরী,ভিকন ফার্মাসিটিক্যালের ম্যানেজার মোহাম্মদ সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন বলেন,অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি আরও বলেন, দুর্ঘটনা-দুর্যোগে তারা সবার পাশে সবার আগে উপস্থিত হন এবং জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এজন্য মানুষ তাদের দুঃসময়ের বন্ধু মনে করে। এই ধারা অব্যাহত থাকলে তারা আরও বেশি জনআস্থার জায়গা তৈরি করতে পারবেন।

আয়োজক সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নিনির্বাপণ মহড়া,সচেতনতামূলক প্রচারণা, উদ্ধার কার্যক্রমের প্রদর্শনীসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে