দীর্ঘ ৪১বছর পর অবশেষে

কাটিরহাট মহিলা কলেজের দুই একর চার শতক ভূমি উদ্ধার

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৬:২৩ পিএম
কাটিরহাট মহিলা কলেজের দুই একর চার শতক ভূমি উদ্ধার

অবশেষে দীর্ঘ ৪১ বছর পর মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীর   কাটিরহাট মহিলা কলেজের দুই একর চার শতক জমি উদ্ধার করা হয়েছে । ১৯৮৬ সালে এলাকার মরহুমা রবিজা খাতুন এবং কাটিরহাট মহিলা কলেজ প্রতিষ্ঠাকালীন অন্যতম সহযোগী মরহুম আবুল বশর চৌধুরী কাটিরহাট মহিলা কলেজকে যথাক্রমে এক একর চার শতক ও এক একর জমি দান করেন। হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর মৌজায় অবস্থিত এ জমিগুলো যথাসময়ে কলেজের নামে খারিজ ও করা হয়। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থানের কারনে সে জায়গার প্রকৃত অবস্থান ও এতোদিন জানা সম্ভব হয়নি। বর্তমান কলেজ গভর্নিংবডি বর্তমান সভাপতি এরশাদ উর রশিদ এর  ঐকান্তিক প্রচেষ্টায়  এবং দিক নির্দেশনায় দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় জায়গার প্রকৃত অবস্থান জানতে পারি। কয়েকজন দীর্ঘ দূর্গম পথ পাড়ি দিয়ে সেই জায়গাতে পৌঁছে  এবং কলেজের মালিকানার বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। আমি অধ্যক্ষ কল্যান নাথ কলেজের  অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক শেখ আহমদ, সার্ভেয়ার নুরুল আলম মুন্সি,  সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, মো: শওকত এবং কর্মচারী  সোলেমান ও অর্জুন। এক সময়ের দূর্গম পাহাড়ি এলাকা হলেও বর্তমানে উন্নয়নের মহাযজ্ঞ চলছে ওখানে। আমাদের পাশেই বিশাল এলাকা জুড়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। 

গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি কাটিরহাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ মাহমুদুল হক,  জমিদাতা মরহুমা রবিজা খাতুন ও মরহুম আবুল বশর চৌধুরীকে। স্মরণ করছি আধুনিক  কাটিরহাট মহিলা কলেজের রূপকার বীর মুক্তিযোদ্ধা মরহুম লেঃ জেনারেল এম হারুন অর রশীদ বীরপ্রতীক  মহোদয়কে, যাঁর ঐকান্তিক আগ্রহের কারণেই আজ আমরা কলেজের এ জায়গা উদ্ধারে সচেষ্ট হয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে