নাসিরনগরে অভ্যন্তরীণ বোরো/২৬ ধান সংগ্রহের উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৬:৪৭ পিএম
নাসিরনগরে অভ্যন্তরীণ বোরো/২৬ ধান সংগ্রহের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভ্যন্তরীণ বোরো ধান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল,খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মোহাম্মদ তকবীর হোসেন,খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম।

চলতি বোরো মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান  সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭৩১ মেট্রিক টন ধান । সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা করা হয়েছে। এই সংগ্রহ চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।

নাসিরনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তকবীর হোসেন  বলেন, অ্যাপসের মাধ্যমে অনলাইনের আবেদনের ভিক্তিতে আগে আসলে আগে ধান দিতে পারবে।

আপনার জেলার সংবাদ পড়তে