চাঁদপুর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬ খ্রি.) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে উক্ত উপহার সামগ্রী প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।