ফকিরহাটের সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা

এফএনএস (খান মো: আল আউয়াল; ফকিরহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৭:৩৬ পিএম
ফকিরহাটের সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগেরহাটের ফকিরহাটের সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। এই চ্যাম্পিয়ন ক্ষুদে খেলোয়াড়দের বরণ করে নিতে আজ বুধবার বিদ্যালয়ের হল রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শাহানারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অনিমেষ মিত্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মহল্লা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবুল হোসেন সেখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন সৈয়দ মহল্লা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মাসুদুর রহমান।

অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট উপহার দেন রয়েল বাণিজ্যের স্বত্বাধিকারী  শেখ ইমরান হোসেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে