গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ২১ মে, ২০২৬, ০১:১৫ পিএম | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০১:১৫ পিএম
গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় কুমার সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তপন কুমার, রহনপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বিএনপি নেতা আশরাফুল হকসহ অন্যরা। 

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালানরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে