কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০১:১৭ পিএম
কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। বুধবার বিকালে মুরগিহাটা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।পরে মুরগিহাটা মোড় থেকে একটি রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।ধর্ম যার যার, রাষ্ট্র সবার" এই অসাম্প্রদায়িদ চেতনাকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা অনুষ্ঠানমালার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মওলানা আবু তালিব।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, জায়ায়াতের ঝিনাইদহ জেলা প্রশিক্ষন সেক্রেটারি ওলিয়ার রহমান, বাংলাদেশ হিন্দ বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কালীগঞ্জ উপজেলা সা:সম্পাদক উজ্বল অধিকারী সহ কালীগঞ্জ উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সকলের সমঅধিকার নিশ্চিতকরণ এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে