চট্টগ্রামের হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নে সরকারি জায়গার অবৈধ দখল ছেড়ে দিতে দখলদারদের নোটিশ দিয়েছেন জায়গার সরকারি কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ইউনিয়নেন ৭নং ওয়ার্ডের বালুখালী গ্রামের জনৈক আবুল কালামের ছেলেদের গত ৫ মে এই নোটিশ প্রদান করা হয়েছে। পাউবোর মদুনাঘাট পানি উন্নয়ন উপ- বিভাগের, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহীন বাদশা স্বাক্ষরিত নোটিশে সাত কর্মদিবসের মধ্যে জায়গার অবৈধ দখল ছেড়ে দিতে বলা হয়েছে।
জানা যায়, হালদা সেচ প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড ১৭ মার্চ ১৯৭৮ সালে গুমানমর্দ্দন মৌজার জে এল ৪ এর আওতায় তিন দাগে ১৬ শতক জায়গা জনস্বার্থে অধিগ্রহন করে সেচ সুবিধা এবং স্থানীয় পশ্চিম দৌলত খাঁ বাড়ির প্রায় ৪০ পরিবারের চলাচলের সুবিধার জন্য। অধিগ্রহণের পর জমি মালিকদের তৎসময়ে উপযুক্ত ক্ষতিপুরন ও প্রদান করেন পাউবো কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে পাউবো কর্তৃপক্ষ সেচ সুবিধার জন্য বালুখালী খালটি খনন করেন। কিন্ত পাউবোবির অধিগ্রহনকৃত সরকারি জায়গার দখল না ছাড়ার কারনে দুই দিক থেকে খালটি খনন করে আসলে কিছু অংশ খনন করতে পারেনি। ফলে সরকারি অর্থায়নে নির্মিত সেতু দিয়ে লোকজন চলাচল করতে না পারায় স্থানীয়দের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে উল্লেখিত বাড়ির লোকজনদের চলাচলের সুবিধার্থে খালের উপর নির্মিত সেতুটির সুফল থেকে বঞ্চিত হচ্ছে এলালকাবাসী। বালুখালীর পশ্চিম দৌলত খাঁ বাড়ির চলাচলের সরকারি রেকর্ডিয় জামাল খাঁ সড়ক দিয়ে চলাচলকারী ভুক্তভোগীরা সরকারের অধিগ্রহণকুত জায়গা দখলমুক্ত করে জনচলাচলের বাধা দূরীকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদনের প্রেক্ষিতে তিনি (ইউএনও) পাউবো কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে কর্তৃপক্ষ সরকারি জায়গা দখল মুক্ত করতে এই নোটিশ প্রদান করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহীন বাদশা।