কচুয়া পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫২ এএম
কচুয়া পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক

চাঁদপুরের কচুয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের ভিজিল্যান্স টিম।

​সোমবার (১৯ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

​পরিদর্শনকালে জেলা প্রশাসনের গঠিত ভিজিল্যান্স টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক।

​টিমটি কচুয়া উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখে এবং পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজক কমিটি ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করে। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

​পরিদর্শনকালে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, স্থানীয় পূজারি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে