নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় এক সালমান (২২) নামে এক মটসাইকেল আরোহী নিহত ও তার সহোযোগী রিয়াদ (২০) গুরুতর আহত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষীপুর-ফেনী হাইওয়ে সড়কের বৈচার পোল নামক স্থানে দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, চৌমুহনী চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জের দিকে মটরসাইকেল আরোহী উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে সালমান (২২) ও তার সহযোগী রিয়াদকে নিয়ে চন্দ্রগঞ্জের দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সালমান মারা য়ায়। তার সহযোগী রিয়াদকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের (ওসি) আদেল আকবর বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং ট্রাক ও মটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এখন ও দূর্ঘটনার ব্যাপারে কোন মামলা হয়নি।