বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার নির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে মুর্তজা মিলনায়তনে এক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ওই নির্বাচন সম্পন্ন হয়। ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন,সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা,সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ নিজামুল হক,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আলী মোঃ রাশেদ হাবীব,দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম কার্যকরী সদস্য এসএম মইনুল হক ও গোফিল ফলাম। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বলরাম পাল। সহকারী ছিলেন তারক বন্ধু বর্মা ও আবদুল হান্নান। এ কমিটি আগামি তিন বছর দায়িত্ব পালন করবেন।