বাগেরহাটের চিতলমারীতে অয়ন সাহা (১৭) নামের এক কলেজ ছাত্রকে পুলিশ গাজাসহ আটক করেছে। আকটকৃতকে শুক্রবার (২২ মে) বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে। গাঁজাসহ আটককৃত অয়ন সাহা চিতলমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা বাদল সাহার ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে অয়ন সাহাকে এক পুরিয়া গাজাসহ পুলিশ আবুলের মোড় এলাকা থেকে আটক করে। আটককৃতকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার জানান, পুলিশ গাঁজাসহ আটককৃত অয়ন সাহাকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। অয়ন সাহা যশোরের একটি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তাই তাকে বিশেষ বিবেচনায় মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে।