দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তাৎক্ষণিক ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (২৩ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেল তিনজন ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজ সকালে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।