জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার আর নেই।
তিনি লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ভোর ৫:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী সহ ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর জেলা বিএনপির ও জিয়ানগর উপজেলা বিএনপির গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।