টাঙ্গাইল সদরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০১:৪৬ পিএম
টাঙ্গাইল সদরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

"অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" স্লোগাননকে সামনে রেখে 'গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায় প্রকল্প আওতায় ২৩ মে শনিবার সকালে টাঙ্গাইল সদরের উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহীন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সাঈদ আহমেদ,  উপজেলা সমন্বয়কারী মোঃ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত  গণমাধ্যম কর্মীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে