কলাপাড়ায় সাত বছরের শিশুকে বলাৎকার, ইমামকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৪:১৭ পিএম
কলাপাড়ায় সাত বছরের শিশুকে বলাৎকার, ইমামকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

পটুয়াখালীর কলাপাড়ায় সাত বছরের এক শিশুকে বলাৎকারের দায়ে মসজিদের ইমাম মো: বেল্লাল হোসেনকে (২৮) গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটে। মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেন। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় একটি মামলা করেছেন। মামলা নং-১৪, তারিখ-২৩-০৫-২০২৬। শিশুটির ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, প্রতিদিনের মতো মসজিদের মক্তবে অন্যান্য শিশুদের সঙ্গে দিয়ার আমখোলা গ্রামের  ‘উত্তর দিয়ার আমখোলা আবুল হাজেরা জামে মসজিদের’ মক্তবে কোরআন ও কায়দা শিক্ষা গ্রহণের জন্য যায়। এক পর্যায়ে মসজিদের ইমাম অভিযুক্ত বেল্লাল হোসেন ওই শিশুকে তার ঘুমানোর কক্ষে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। স্থানীয়রা স্পর্শকাতর ও জঘন্য ঘটনাটি জানতে পেরে ইমামের ওপর হামলা চালায়। গণধোলাই দেয়। করেন পুলিশে সোপর্দ।

স্থানীয়রা জানান, ওই ইমামের বিরুদ্ধে কোমলমতি শিশুদের ওপর এমন যৌন নিপীড়ন চালানোর এমন আরো অভিযোগ রয়েছে। আটক ইমাম বেল্লাল হোসেনের বাড়ি ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামে।

আপনার জেলার সংবাদ পড়তে