ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের শেখ মিলনের শিশু কন্যা তুবা আক্তার (৩) শনিবার সকাল ১০ টায় বিদ্যুৎ স্পষ্টে মৃত্যু হয়েছে। শিশুটি বসতঘর সংলগ্ন অটোরিক্সা চার্জ দেওয়ার আরেকটি ঘরের বৈদ্যতিক তারে জড়িয়ে পড়ে থাকলে তাকে দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উক্ত হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল-মাহমুদ তাকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, উক্ত পরিবারে বসতঘর সংলগ্ন অটোরিক্সা চার্জ দেওয়ার জন্য আরেকটি ঘর ছিল। ঘটনার সময় শিশুটি সকলের অজান্তে অটোরিক্সা চার্জার ঘরে ঢুকলে শিশুটির পিঠে ত্রুটিপূর্ন বৈদ্যতিক তার জড়িয়ে উক্ত ঘরে মৃত্যু অবস্থায় পড়ে থাকে। পরে তার চাচাতো বোন সুমনা আক্তার শিশুটিকে মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের সবাইকে ডাকাডাকি করতে থাকে। এ সময় শিশুটির মা সুলতানা বেগম সহ অন্যান্যরা দৌড়ে গিয়ে শিশুটিকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।