চৌমুহনীতে অভিজাত পারটেক্স ফার্নিচারের শোরুম উদ্বোধন

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৫:৩৫ পিএম
চৌমুহনীতে অভিজাত পারটেক্স ফার্নিচারের শোরুম উদ্বোধন

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনীর করিমপুর রোডে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান  পারটেক্স ফার্নিচার -এর নতুন শোরুম “ফার্নিচার পয়েন্ট”আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার দুপুর ১টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে নতুন এই শোরুমের উদ্বোধন করেন পারটেক্স ফার্নিচারের অ্যাডভাইজার কে এম আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশফাক রাকিব হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফখরুদ্দীন আহমেদ, ফার্নিচার পয়েন্টের ডিলার মিল্লাত হোসেন সুমনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, চৌমুহনী নোয়াখালীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখানে পারটেক্স ফার্নিচারের মতো বিশ্বস্ত ও অভিজাত ব্র্যান্ডের শোরুম চালু হওয়ায় স্থানীয় ক্রেতারা এখন সহজেই আধুনিক, দৃষ্টিনন্দন ও টেকসই আসবাবপত্র কেনার সুযোগ পাবেন। এতে দূর-দূরান্তে গিয়ে ফার্নিচার কেনার ভোগান্তিও কমবে। শোরুম কর্তৃপক্ষ জানায়, আধুনিক জীবনযাত্রার চাহিদা মাথায় রেখে বসার ঘর, শোবার ঘর, ডাইনিং ও অফিস ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের ফার্নিচারের বিশাল সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে নতুন এই আউটলেটটি। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ১৫% ছাড় ও বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। নতুন এই শোরুম চালুর ফলে চৌমুহনীসহ আশপাশের এলাকার আসবাবপত্রের বাজারে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপনার জেলার সংবাদ পড়তে