হাটহাজারীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৫:৪৬ পিএম
হাটহাজারীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় আসন্ন পবিত্র কোরবানি উপলক্ষে সড়কের উপর গবাদি পশুর হাট জনস্বার্থে না বসানোর জন্য সর্বমহলের সহযোগিতা কামনা করা হয়।  পৌরসভার বাস স্ট্যান্ডে মহাসড়ক সম্প্রসারনের কাজ দ্রুত করা এবং সড়ক সংলগ্ন স্থানে সম্প্রসারনের সুবিধার্থে বৈদ্যুতিক খূটি সরানোর জন্য বিদ্যৎ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়। মিঠাছড়া খালে গবাদি পশুর খামারের বজ্যের কারনে খনন কাজের অসুবিধা হচ্ছে বলে জানান বিএডিসি প্রকৌশলী। মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা ও  জনসচেতনতা প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়। সরকারহাট বাজারের অবৈধ দখল উচ্ছেদ এবং গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালীতে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গার অবৈধ দখল উচ্ছেদ করে এলাকার ৪০ পরিবারের চলাচলের সুবিধা করা জনস্বার্থে অবিলম্বে প্রয়োজন বলে কমিটির সদস্যের পক্ষে প্রস্তাবনা প্রদান করা হয়। তাছাড়া পৌরসভার বাজারে মহাসড়ক সম্প্রসারনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে সভা থেকে তাগাদা প্রদান করা হয়। সভায় বিদ্যূতের অবৈধ সংযোগ জরুরি ভিত্তিতে বিচ্ছিন্ন করার জন্য বিদ্যূৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যূৎ কর্তৃপক্ষকে সভা থেকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় আইন শৃঙ্খলার নানা বিষয়াদি নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া,   রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে নূর মোহাম্মদ, জাগির হোসেন, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, অহিদুল আলম,  পল্লী বিদ্যূৎ সমিতির উপ- ব্যবস্থাপক, বিউবোর প্রতিনিধি, বিএডিসির উপ- প্রকৌশলী দীপেন চাকমা, সড়ক বিভাগের কর্মকর্তা, ওসির প্রতিনিধি নাজমুল হাসান,  জনপ্রতিনিধিদের পক্ষে শফিউল আজম, রাশেদুল আলম, মুছা সিদ্দিকী, মাওলানা মীর ইদ্রিস, একাডেমিক সুপার ভাইজার মুসলিম উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রমূখ। পরে উপজেলা পরিষদের সমন্বয় সভা এবং আসন্ন পবিত্র কোরবানি চামড়া সংরক্ষণের উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে