রাঙ্গামাটি জেলায় কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে গঠিত হলো রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। সভায় দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে, দুপুরে কসমস রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-ি’ত সাংবাদিকরা আলোচনার ভিত্তিতে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠনের প্রেক্ষিতে একমত পোষন করেন।
সভায় উপ-ি’ত ছিলেন-দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, পূর্বকোণ রাঙ্গামাটি প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক যুগান্তরের সুশীল প্রসাদ চাকমা, দৈনিক সময়ের আলোর মুহাম্মদ ইলিয়াস, এটিএম বাংলা ও নয়াদিগন্তের পুলক চক্রবর্তী, চ্যানেল আই এর মনসুর আহমেদ, দৈনিক গিরিদর্পণ বার্তা সম্পাদক ও জিটিভি রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুর, নিউজ ২৪ এর ফাতেমা জান্নান মুমু, ডিবিসির সৈকত রঞ্জন চৌধুরী, একাত্তর টিভির উছিংচা রাখাইন কায়েস, দৈনিক বণিক বার্তা ও আজাদীর প্রান্ত রনি, প্রথম আলোর মিকেল চাকমা, বাংলাদেশ বুলেটিনের শাহ আলম, এটিএম নিউজের ইমতিয়াজ কামাল, বৈশাখী টিভির মুহাম্মদ কামাল উদ্দিন, চ্যানেল ২৪ এর জিয়াউল হক, দ্য ডেইলি স্টারের রিকোর্স চাকমা, আজকের পত্রিকার মেহেরাজ সুজন, -^াধীন দেশের মো. নাজিম উদ্দিন, দৈনিক গিরিদর্প ফটো সাংবাদিক শিশির দাশ বাবলা, কালবেলার মিশু দে, ইত্তেফাকের মঈন উদ্দিন বাপ্পী, যায়যায়দিনের ফজলুর রহমান রাজন, বাংলাদেশের আলোর পলাশ চাকমা ও, জাগো নিউজের আরমান খান, দৈনিক সকালে সময় রাঙ্গামাটি প্রতিনিধি মনু মারমা, টাইমস টুডের উচ্চপ্রু মারমা, দৈনিক আমার বার্তার বিনয় চাকমা, চ্যানেল২০ এর তৌসিফ মান্নান, দৈনিক রাঙ্গামাটির পুলিন বিহারী চাকমা, -্মৃতিবিন্দু চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটি জেলায় কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকরা গণমানুষের অধিকার আদায়ের লক্ষে নিবেদিত প্রাণ হিসেবে সক্রিয় থাকলেও নিজেরাও অনেকাংশে অধিকার বঞ্চিত। এছাড়া দুর্নীতি, অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে তুলে ধরলেও হুমকি, নির্যাতন শিকার ও আক্রান্ত হচ্ছেন।