ঝিনাইদহে প্রান্তিক নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৬:২৩ পিএম
ঝিনাইদহে প্রান্তিক নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ

“সচেতনতায় সুস্থতা,যত্নে নিরাপত্তা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নে প্রান্তিক নারী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ,ওয়ার্ডের সদস্য জমির আলী,ইউনিয়ন মনিটরিং টিমের সদস্য নীলকান্ত বিশ্বাস,নারী জলবায়ু ক্লাবের সভাপতি আশা লতা রানী, সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান,স্থানীয় জনপ্রতিনিধি,সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের প্রজনন ও সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সরবরাহ অত্যন্ত গুর”ত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুর”ত্বপূর্ণ ভূমিকা রাখবে।নারী জলবায়ু ক্লাবের সদস্য মিনতি দাস বলেন,স্বাস্থ্য কিটে প্রয়োজনীয় থার্মোমিটার, স্যানিটারি ন্যাপকিন, স্যাভলন, চুলকানি উপশমের ক্রিম ও আগুনে পোড়া স্থানে ব্যবহারের ক্রিমসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। তিনি বলেন,গৃহস্থালির কাজ ও রান্নার সময় নারীরা প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হন। এ ধরনের স্বাস্থ্য কিট আমাদের জন্য খুবই উপকারী।

প্রজনন ও সাধারণ স্বাস্থ্যসেবায় নারী জলবায়ু ক্লাব আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করছে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি) এর সহযোগিতায় মোট ৪৫০টি স্বাস্থ্য কিট বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জন নারীর হাতে বিনামূল্যে স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়।বক্তারা জানান,ভবিষ্যতেও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে