চট্টগ্রামের হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ ইংরেজী অর্থ বছরের ২,৬২,০৩,৩৫০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার ইউপি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বাজেটে ইউপির নিজস্ব রাজস্ব আয় ৫৬,১৬,৮৫০টাকা এবং নিজস্ব রাজস্ব ব্যয় ৫২,৩১,৮৫০ টাকা ও নিজস্ব রাজস্ব উদ্ধৃত্ত ৩,৮৫,০০০টাকা এবং উন্নয়ন আয় ২,০৫,৮৬,৫০০ টাকা ও উন্নয়ন ব্যয় ২,০৫,৮৬,৫০০টাকা ধরে সর্বমোট ২,৬২,০৩,৩৫০ টাকা আয় এবং সর্বমোট ২,৫৮,১৮,৩৫০ টাকা ব্যয় দেখিয়ে রাজস্ব উদ্ধৃত্ত ৩,৮৫,০০০ টাকা রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। এই সময় ইউ পি সদস্যগন উপস্থিত ছিলেন।