রামিসার হত্যাকারীর ফাঁসি হবে কবে?

কলাপাড়ায় বিচারের দাবিতে মানবাধিকার সংগঠনের মানববন্ধন

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৭:৩০ পিএম
কলাপাড়ায় বিচারের দাবিতে মানবাধিকার সংগঠনের মানববন্ধন

রামিসার হত্যাকারীসহ পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেফতার ও কবে বিচার হবে এ দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখা ও নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক এ মানববন্ধনের আয়োজন করে। মানবাধিকার কমিশন কলাপাড়া শাখার সভাপতি আবুল হোসেন’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তারেক আনাম সুমন,কলাপাড়া  আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দীন,  সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, রামিসার হত্যাকারী গ্রেফতার হয়েছে। কিন্তু তার বিচার শেষ হবে কবে। তার পরিবারের পাশে প্রধানমন্ত্রীসহ সারাদেশের মানুষ দাড়িয়েছে। কিন্তু কলাপাড়ার চম্পাপুরে ছাত্রী নির্যাতনপর শিকার পরিবারের পাশে কেউ নেই। কলাপাড়ায় একাধিক ধর্ষণ ও  অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার হয়েছে।  কিন্তু তাদের হত্যাকারী চিহ্নিত হয়নি। তাই নারী নির্যাতন, ধর্ষণ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হওয়া এবং বিচার না পাওয়ার সংস্কৃতি বন্ধ করার দাবি জানান।