পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের উত্তর পূর্ব চিলা গ্রামে ধানখালী ডিগ্রি কলেজেট এইচএসসি পরীক্ষার্থীকে গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢ়ুকে ধর্ষণ চেষ্টার মামলার প্রধান আসামী রাব্বি এবং তার দুই সহযোগী ইমন হাওলাদার ও রুবেল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঢাকার বনানীর সাত তলা বস্তি থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাব্বিকে গ্রেফতার করে শনিবার ভোরে কলাপাড়ায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শুক্রবার পুলিশ চম্পাপুর ইউনিয়নের মৃধা বাড়ি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ইমন হাওলাদার ও রুবেল মৃধাকে গ্রেফতার করে। তাদের তিনজনকে আজ আদালতে প্রেরণ করা হবে। গত গত ১৬ মে রাতে ছাত্রীকে ঘরে রেখে তার মা ও ভাই নদীতে মাছ শিকারে যায়। এসময় সামনের দড়জায় তালা মেরে যায়।
রাত বারোটার দিকে পড়ালেখা শেষে ওই ছাত্রী ঘরে ঘুমিয়ে পড়লে একই এলাকার রাব্বি তার দুই সহযোগীকে নিয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণের করে। মারধর করা হয় শরীরের বিভিন্ন স্থানে। এক পর্যায়ে বটি দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই ছাত্রী ডাক চিৎকার করলে রাব্বি ও তার দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা রাব্বিকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা দায়ের করে।