ক্ষেতলালে যুবকের গলায় ফাঁস দিয়ে মৃত্যু

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৭:৩৭ পিএম
ক্ষেতলালে যুবকের গলায় ফাঁস দিয়ে মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীঙ্গগা ইউনিয়নের দাশড়া ফকিরপাড়া গ্রামে জয় (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত জয় ওই গ্রামের কাঠ ব্যবসায়ী ফেরদাউসের ছেলে।শনিবার সকালে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় লেখাপড়া ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন। এছাড়া তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জানা গেছে , শুক্রবার (২২ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জয়কে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে