লৌহজংয়ে ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৩৭১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৭:৫১ পিএম
লৌহজংয়ে ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৩৭১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বাজেট সভায় আগামী অর্থবছরের জন্য ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৩৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়। শনিবার ২৩ মে সকালে বৌলতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইদ্রিস আলী শেখ এ বাজেট ঘোষণা করেন। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদার, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, নারী সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় ইউনিয়নের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনসেবামূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উন্মুক্ত বাজেট ঘোষণাকালে উপস্থিত জনগণের মতামত গ্রহণ করা হয় এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে