র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল এসব ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২১ মে জনাব শাহ্ মোহাম্মদ জোবায়ের, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর এর নেতৃত্বে ও র্যাব-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন দেবিদাসঘাট এলাকার একটি আবাসিক ভবন হতে নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ব্যবসায়ী মোবারক হেসেন মিন্টু (৪৮)’কে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) ও বাদশা (২৫)’কে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) সর্ব মোট- ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) কর্তৃক জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী পন্য জব্দ পূর্বক ধ্বংস করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।